আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

সরাইলে পুলিশের অভিযানে ফেনসিডিল ব্যবসায়ী গ্রেফতার

 

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাঝরাতে অভিযান চালিয়ে ৩৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আক্তার হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্তার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া এলাকার হাজী আব্দুল আহাদের ছেলে।

৪ জুলাই রবিবার রাত পৌনে ২টার দিকে বাড়িউড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩৪৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ কারবারী আক্তার হোসেনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রোববার গভীররাতে সরাইল থানার ওসি নাজমুল আহমেদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, এসআই গৌতম চন্দ্র দে, এস আই শাহাদাত হোসেন, এএসআই মোঃ আলাউদ্দিন সহ সংগীয় ফোর্স বাড়িউড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাদকসহ কারবারি আক্তার হোসেনকে গ্রেপ্তার করেন।

সরাইল থানার ওসি আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, আক্তার হোসেন ভদ্রতার মুখোশ পড়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। সে মাদকের গডফাদার এবং বিভিন্ন এলাকায় মাদক পাচার করতো। শনিবার দিবাগত মাঝরাতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে বাড়িউড়া এলাকায় অবস্থান নেয়। পরে রাত দেড়টার পর পার্টিকে মাদক দেয়ার প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করি এবং তার দেখানো স্থান হতে ৩৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ