মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরে প্রাকৃতিক দুর্যোগে বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র ত্রাণ সহায়তা (ঢেউটিন ও নগদ অর্থ) এবং গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ ৪ জুলাই (শনিবার) সকাল ১১ টায় পিরোজপুর সদর উপজেলা সার্কিট হাউজে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এ্যাডঃ শ.ম রেজাউল করিম এমপি।
ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও গ্রামপুলিশদের বাইসাইকেল বিতরন করেন পিরোজপুর জেলা প্রশাসক ও অনুষ্ঠানের বিশেষ অতিথি আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও পিরোজপুর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এ্যাডঃ এম এ হাকিম হাওলাদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব,গণ্যমান্য বিভিন্ন দপ্তর প্রধানগণ।