আখাউড়া প্রতিনিধি:
মোঃ সুজন হাজারী :
মানুষ গড়ার কারিগর যখন হায়নার রুপ ধারন করে মানুষ হয়ে যায় জানোয়ার। গতকাল (বৃহস্পতিবার, ২ জুলাই ) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ( হিরন) কর্তৃক তার সন্তানতুল্য ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে৷
জানা গেছে, গতকাল বিকাল ৩ টার দিকে প্রতিদিনের মত প্রাইভেট পড়ানোর সময় হটাৎ তারই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রীকে জাপটে ধরে ও স্পর্শকাতর স্থানে আঘাত করেন, এতে মেয়েটি চিৎকার চেচামিচি দিলে লম্পট শিক্ষক হিরন দৌড়ে পালিয়ে যায়৷
এরপর মেয়েটি আহত ও মানসিকভাবে ভেঙে পরে তার মাকে জানালে মা অত্র স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত দেন৷ এতে তারা উপযুক্ত বিচারের আশ্বাস দেন৷
এর আগেও এ লম্পট ও চরিত্রহীন শিক্ষকের ব্যপারে গোপনে ছাত্রীদের যৌন হয়রানির বহু অভিযোগ রয়েছে৷
এ ব্যপারে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে অত্র স্কুলের অভিভাবক ও এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে৷