আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতির করোনা পজিটিভ

 

রাজশাহী প্রতিনিধি আতিক খাঁন :

 

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ (৩১) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে বৃহস্পতিবার (০২ জুলাই) নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
রকি কুমার ঘোষ কয়েকদিন ধরেই জ্বর-সর্দিতে ভুগছিলেন। রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মীরা গেল ৩০ জুন তার নমুনা সংগ্রহ করেন।এরপর নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হলে বর্তমানে তিনি বাড়িতেই অবস্থান করছেন জানা যায়।
করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রকি কুমার ঘোষ নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
তিনি বলেন, সুস্থ হয়ে আমি যেন আবারও নগরবাসীর পাশে ফিরতে চাই এবং সেবা করার সুযোগ চাই তাই সবাই আমার জন্য দোয়া করবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ