আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

শেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী  আটক

 

শেরপুর প্রতিনিধিঃ

 

শেরপুর জেলা শহরের রাজাবাড়ী মহল্লার কলেজ রোড থেকে র‌্যাব-১৪ অভিযান চালিয়ে ৭শত ২০ পিস ইয়াবাসহ স্বপন আলী(২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বৃৃৃহস্পতিবা।
র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাবের মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে আজ ২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সরকারী কলেজ গেইটের অদূরে রাজাবাড়ী মহল্লায় ছদ্মবেশে থাকা র‌্যাব সদস্যের কাছে বাগরাকসা মহল্লার ফজর আলীর ছেলে মোঃ স্বপন আলী ইয়াবা বিক্রির সময় অভিযানে থাকা অন্য র‌্যাব সদস্যরা তাকে হাতনাতে আটক করে।
এসময় তার কাছ থেকে ৭২০ (সাতশত বিশ) পিস ইয়াবা এবং ০১ (এক) টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২,১৬,০০০/- (দুই লক্ষ ষোল হাজার) টাকা।

র‍্যাব -১৪ জানায় মাদক আইনে মামলা দায়ের করা  হব।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ