আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

মৌলভীবাজারে বিদায়ী জেলা প্রশাসককে জেলা সাংবাদিক ফোরামের সম্মাননা প্রদান

 

 

কাইয়ুম সুলতানঃ 

 

 

মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা প্রদান হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর হাতে সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক তোলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক দুরুদ আহমেদ, সংগঠনের সদস্য মেরাজ আলী, এম এ কাইয়ুম সুলতান প্রমুখ।
মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমেদ জানান, বর্তমানে মহামারী করোনা ভাইরাসের সময় জেলা প্রশাসক হিসেবে নাজিয়া শিরিন অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন। ত্রাণ নিয়ে জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন মানুষের পাশে। আমরা উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

 

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ