আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ঝালকাঠিতে ডিবির হাতে ৫শ পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

 

রিপোর্ট : ইমাম বিমান :

 

ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫শ পিচ ইয়াবাসহ বিলকিস বেগম(২৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছ ডিবি পুলিশ।
১ জুলাই বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় ঝালকাঠি পৌরসভাধীন মুজিব সড়ক সংলগ্ন নারী মাদক ব্যবসায়ীর বসতঘরে অভিযান চালিয়ে ৫শ পিচ ইয়াবা উদ্ধার করে তাকে আটক করে।

এ বিষয় পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ডিবি ওসি ইকবাল বাহার খানের তত্তাবধানে এস আই মোঃ এনামুল হোসেন ও মোঃ মাইনুদ্দিনের নেতৃত্বে এসআই আবুল কলাম আজাদ ও নারী কনস্টেবল নুসরাতসহ ডিবি পুলিশের একটি দল ঝালকাঠি পৌরসভাধীন ১ নং চাঁদকাঠী ওয়ার্ডের মুজিব সড়ক সংলগ্ন নারী মাদক ব্যবসায়ী বিলকিসের বাসায় অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে একই সাথে বিলকিস বেগমকে আটক করে।

আটককৃত বিলকিস বেগম ঝালকাঠি শহরের মাদক সম্রাট রাজার স্ত্রী বলে জানা গেছে । এবং মাদক সম্রাট রাজার সাথে একাধিক মাদক মামলার আসামী বলে জানা গেছে। সংবাদ লেখা পর্যন্ত সময়ে পুলিশ বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানাযায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ