আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে বাস চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

 

মনিরুল ইসলাম মেরাজ,গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :

 

গাজীপুরের শ্রীপুরে বাস চাপায় সাদির মিয়া নামে একজন অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ সকালে মাওনা – শ্রীপুর আঞ্চলিক সড়কের ভাংনাহাটি নামক স্থানে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।নিহত সাদির মিয়া (৫০) নেএকোনা জেলার কেন্দুয়া থানার বাগুন গ্রামের মৃৃত করিমের ছেলে। তিনি ভাংনাহাটি এলাকায় আলম মিয়ার ভাড়া বাড়িতে থেকে রিক্সা চালাতেন।

নিহত সাদির মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া ও স্থানীয়দের সাহায্যে জানা যায় যে, সকালে মাওনা -শ্রীপুর সড়কের ভাংনাহাটি নামক স্থান দিয়ে ব্যাটারিচালিত রিক্সা নিয়ে মাওনা থেকে শ্রীপুর আসছিলেন সাদির মিয়া। এসময় বেপরোয়া গতিতে আসা একটি বাস (ঢাকা মেট্রো-স ১১-০১৬২) রিকশাটিকে চাপা দেয়। এসময় রিকশার চালক মাথায় গুরুতর আঘাত পান। পরবর্তীতে স্থানীয় লোকদের সহায়তায় চালককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদির মিয়াকে মৃত ঘোষনা করেন।

স্রীপুর থানার অফিসার ইনচার্য ( ভারপ্রাপ্ত) মোঃমনিরুজ্জামান জানান, তারা খবর পেয়ে লাশ ও অটোরিকশা উদ্ধার করেন। পরবর্তীতে তারা বাসটিকে থানা হেফাজতে নিয়ে যান। এই বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ