আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

কসবায় ১০ কেজি গাঁজাসহ দুই মামক ব্যবসায়ী গ্রেফতার

 

মো সুজন হাজারী :

মাননীয় পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া জেলার দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ কসবা থানা, ব্রাহ্মণবাড়ীয়ার নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২৯/৬/২০ইং তারিখ দিবাগত রাত ১০.৪০ ঘটিকার সময় কসবা থানাধীন ৯নং কায়েমপুর ইউনিয়নস্থ মন্দবাগ নোয়াপাড়া সাকিনের মৃত বারেক মিয়ার বাড়ীর পার্শ্বে তৌহিদ মিয়ার ঘরের পিছনে কাঁচা রাস্তার উপর থেকে আসামী ০১। মোঃ ইকবাল হোসেন (২২), পিতা-মোঃ মিজান মিয়া, মাতা-মৃত পেয়ারা বেগম, সাং-নয়নপুর কোনাঘাটা (আইলের পাড়া), থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, ০২। মোঃ মান্নান (৩২), পিতা-মৃত সামসু মিয়া, মাতা-সাফিয়া খাতুন, সাং-কালেমাকান্দি (চৌবাস), থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে কসবা থানার মামলা আইনে মামলা দায়ের কর হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ