আলাউদ্দিন হুসাইন রানা :
কানাইঘাট দিঘীরপাড় ইউপির সড়কের বাজার এলাকায় প্রয়াত মন্ত্রী মোহাম্মদ নাসিম, মোহাম্মদ আব্দুল্লাহ ও সিলেটের সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে টানানো ৩টি ডিজিটাল ব্যানার রাতের আঁধারে ছিড়ে ফেলার ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সিলেটের সাবেক সিটি মেয়র কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুর পরদিন সড়কের বাজারের বনরাজ রেস্টুরেন্টের সামনে স্থানীয় বিএনপি কর্মী আমির উদ্দিন ও দেলোয়ার হোসেন, প্রয়াত বদর উদ্দিন কামরানকে নিয়ে নানা ধরনের কটুক্তি মূলক মন্তব্য করে। এর জরে ধরে দিঘীরপাড় ইউপি যুবলীগের নেতাকর্মীরা সড়কের বাজারে ঐদিন বিএনপির এ দুই কর্মীকে মারধর করা হয়। এর পর তারা রাতের আধারে ব্যোনার ছিড়ে ফেলে। এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এদের কে তাড়াতাড়ি আইনের আওতায় আনা হয়। তিনি আরো বলেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার সামছুদ দোহা পিপি এম এর কাছে গ্রেপতারের জোর দাবি জানান। তিনি সড়কের বাজার স্বেচ্ছাসেবকলীগের সকল নেতা কর্মিকে এর প্রতিবাদ করার জন্য, ঐক্য বৈধ তাকার নির্দেশ দেন।