আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে দুই মোটরসাইকেল চোর গ্রেপ্তার

 

 

 

মনিরুল ইসলাম মেরাজ,গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলসহ দুই চোরকে ধরে পুলিশের কাছে দিয়েছে জনগন। এসময় তাদেরকে সামান্য মারধরও করা হয়েছে। পরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং চিকিৎসা দিয়ে হেফাজতে নিয়ে যায়।আজ সকালে পাথরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

শ্রীপুর থানার উপ -পরিদর্শক মোঃ এনায়েত হোসেন জানান মাওনা পাথরপাড়া এলাকায় মোটরসাইকেল সহ দুই চোরকে গ্রেফতার করা হয়েছে এমন খবরের ভিত্তিতে তারা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে লাল রঙের (zaara) মোটরসাইকেলসহ আটক করেন। পরবর্তীতে তাদেরকে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। এসময় তারা মোটরসাইকেলের কোনো কাগজপএ দেখাতে পারেনি।

আটকৃতদের মধ্যে মোঃ ওয়াসিম ইশ্বরগজ্ঞের জাচিয়া এলাকার মৃত মতি মিয়ার সন্তান এবং মোঃ অন্তর আলী কিশোরগজ্ঞের হোসেনপুর এলাকার বাসিন্দা।

এই বিষয়ে শ্রীপুর মডেল থানার পরিদর্শক মোঃ মনিরুজ্জামান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরি ও বিক্রির কাজে জড়িত ছিল বলে স্বিকার করে। এই বিষয়ে তদন্ত করে তাদেরকে নিয়ে অন্য সহযোগীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ