আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহী মহানগর ছাত্রলীগের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসুচী

 

মোঃ ইম‌তিয়াজ আহ‌ম্মেদ ব‌রেন্দ্র বিশ্ব‌বিদ্যালয় রাজশাহী প্রতি‌নি‌ধি:

 

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী ২০২০ইং উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে।মুজিব বর্ষ উপলক্ষ্যে সারা দেশে এক কোটি গাছ লাগানোর লক্ষ্য মাত্রা নিয়ে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ। এই কর্মসূচির নাম দেয়া হয়েছে – ‘মুজিববর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান।’ গত ১৪ই জুন কেন্দ্রীয় সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস রিলেজের মাধ্যমে সারাদেশে সংগঠনের নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের আহবান জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ অনুযায়ী রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃসিরাজুম মুবিন(সবুজ) রাজশাহীতে বিভিন্ন স্হানে বৃক্ষরোপন করছেন।বৃক্ষরোপনের এই কর্মসূচী নিয়ে মোঃসিরাজুম মুবিন সবুজ বলেন”মুজিব বর্ষে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে আমি রাজশাহীতে এখন পর্যন্ত ২টা জায়গায় বৃক্ষরোপন করেছি,আগামী তিন মাসে রাজশাহীর প্রায় প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপন করতে চাই”। বৃক্ষরোপন কর্মসূচীতে তাকে সহযোগীতা করছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সদস্য মোঃনাবিল হাসান,১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফয়সাল,সাধারন সম্পাদক সজীব,২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক জয়,সহ সভাপতি সিয়াম,৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আশিক,সাধারন সম্পাদক নূর,৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বিশাল, আই.এইচ.টি ছাত্রলীগের নেতা সাইমুন ও মনির,নিয়ত ফাহিম ও অন্যান্য ছাত্রলীগের নেতা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ