আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুর পৌরসভার সড়কের বেহাল দশা

 

 

মনিরুল ইসলাম মেরাজ,গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :

 

গাজীপুরের শ্রীপুর পৌরসভার আওতাধীন বেশিরভাগ রাস্তার বেহাল দশার কারনে মানুষের চলাচলের ভোগান্তি দিন দিন বাড়ছেই। চলমান বর্ষাকালের বৃষ্টির কারনে সেই ভোগান্তি কয়েকগুন বেড়ে গেছে। রাস্তার বেহাল দশা এবং রাস্তায় গর্ত থাকায় প্রায় প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা।

শ্রীপুর পৌরসভার আওতাধীন ওয়ার্ড গুলোতে থাকা ছোট ছোট রাস্তার কাজ না করায় মানুষের চলাচলে বিগ্ন ঘটছে। বড় রাস্তাগুলোর দিকে বেশী নজড় থাকলেও সাধারন মানুষের নিত্য চলাচলের জন্য ব্যবহিত ছোট রাস্তাগুলোর সংস্কার কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকায় রাস্তাগুলোর এমন বেহাল দশার সৃষ্টি হয়েছে।

শ্রীপুর পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান জানান, করোনা মহামারির কারনে রাস্তাগুলোর সংস্কার কাজ আটকে থাকার কারনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি জানান সকল কাউন্সিলরদের দিয়ে উক্ত রাস্তাগুলোর তালিকা করে দ্রুত রাস্তগুলোর সংস্কার কাজ শুরু করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ