শেখ শাকিরুল ইসলাম,বিলাই ছড়ি উপজেলা প্রতিনিধি :
অদ্য ২৭/০৬/ 2020 ইং তারিখ রোজ শনিবার আনুমানিক ভোর পাঁচটা হতে দুপুর একটা পর্যন্ত বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (BFDC) কাপ্তাই শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম ও সোয়াব সালেহীন মার্কেটিং অফিসারের নেতৃত্বে এক ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানটি কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই জেটিঘাট হতে কাপ্তাই বাকছড়ি এলাকা এবং বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়ন এর ভাবনা কেন্দ্র এলাকা, চেয়ারম্যান পাড়া, এলাকা,গাছকাটা ছড়ি এলাকা পযন্ত অভিযান চালিয়ে আনুমানিক ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।যা সরকার কর্তৃক নিষিদ্ধ। এবং ৫০০ মিটার সুতার জাল জব্দ করা হয় যাহার আনুমানিক মূল্য ১৫থেকে ২০হাজার টাকা। উল্লেখ্য গত ১মে থেকে ৩১শে জুলাই তারিখ পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কাপ্তাই হ্রদে এ সময়ে মাছের প্রজনন ও ডিম পাড়ার উপযুক্ত সময় কিন্তু কিছু অসাধু জেলে উক্ত আইন অমান্য করে কাপ্তাই হ্রদে মাছ ধরার কাজ চালিয়ে যাচ্ছে এ বিষয়ে প্রতিবেদক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম এর কাছে বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি জানতে চান আপনাদের এ অভিযান নিয়মিত চলমান থাকবে কিনা। তিনি বলেন ফিসারী খোলার সরকার কর্তৃক নির্ধারিত তারিখের আগ পর্যন্ত এ অভিযান চলমান থাকবে।