আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

গাজীপুরে সোর্সকে গলাকেটে হত্যা

 

মনিরুল ইসলাম মেরাজ,গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :

 

গাজীপুর মহানগরের পুবাইল এলাকায় গতকাল রাতে আবুল কাশেম মোল্লা ওরফে জনি (২৭) কে গলা কেটে হত্যা করে।

নিহত জনি গাজীপুর মহানগরের পুবাইল থানার নাররায়নপুর এলাকার আবুর কালাম আজাদের ছেলে।

স্থানীয়রা আজ সকালে রাস্তার পাশের ঝোঁপে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশের কাছে খবর দেয়। তারপর পুলিশ এসে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

নিহত জনির স্ত্রী করিমা বেগম জনান, গতকাল রাতে একটি ফোন পেয়ে স্ত্রীকে বাইরে থেকে ঘরে আটকে রেখে চলে যায় জনি। তারপর জনি রাতে আর বাসায় ফিরে আসেনি। সকালে তার লাশ রাস্তার পাশের ঝোঁপে দেখতে পায় স্থানীয়রা। জনি পুলিশের সোর্স হিসেবে কাজ করত বলে জানা গেছে।
পুলিশ জানান হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ