খান ইমরান :
স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে আজ শুক্রবার বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ নির্ধারিত সময়ের ২ ঘন্টা আগে ছেড়ে যেতে বাধ্য করেছে প্রশাসন। সন্ধ্যা ৭টায় সবকটি লঞ্চ বরিশাল ঘাট ছেড়ে যাওয়ায় শত শত যাত্রী ঢাকা যেতে পারেননি। রাত সাড়ে ৮টা পর্যন্ত বরিশাল নদীবন্দরে যাত্রীদেরকে অপেক্ষা করতে দেখা গেছে।