আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

৮৫ নং চরলক্ষ্মী প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে শনিবার (২৬ মার্চ) ভোলার লালমোহন উপজেলার ৮৫ নং দক্ষিণ পশ্চিম চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন রশীদ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অভিভাবক ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে এসব প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ সহ বিদ্যালয়ে শিক্ষকবৃৃন্দ।

এরপর বিদ্যালয়ে ‘মা’ সমাবেশ ও উদযাপন করা হয়। মায়েদের করণীয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকাবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ