আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

 

 

শেখ নাফিজ
নিজস্ব প্রতিবেদক :

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরেক দফা বাড়িয়েছে সরকার। মহামারি করোনার কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রনালয়ের জনসং‌যোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।

করোনাভাইরাস মহামারির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর আবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ