আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৬ ইং

৫শত শ্রমিক নিয়ে পাবনা গার্মেন্টস লিঃ কারখানার কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় জিরাবো পাবনা গার্মেন্টস লিঃ কারখানার মালিক কর্তৃপক্ষের উদ্যোগে ১৭মার্চ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে কারখানাটির শ্রমিকরা বিনম্র শ্রদ্ধা জানান। এসময় শ্রমিকরা কেক কেটে আনন্দ উল্লাস করেছেন।

বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে আশুলিয়ার জিরাবো পাবনা গার্মেন্টস লিমিটেডের নিজ কারখানায় ব্যবস্থাপনা পরিচালক এস.এম শাহ জামান রওশনের উপস্থিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা করা হয়।

এসময় কারখানার ,এজিএম খায়রুজ্জামান রিপন,ম্যানেজার সুমন সিকদার ও এডমিন ম্যানেজার কামরুল হাসানসহ কারখানাটির ৫শত শ্রমিক উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ