আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড মৃত্যু ৫৩, শনাক্ত ৩ হাজার ৮৬২ জন

 

নিজস্ব প্রতিবেদক : 

 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৩ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৬২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৪ হাজার ৪৮১ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৩৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৬ হাজার ২৬৪ জন।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ