ফারিয়া ইসলাম সূচনা :
করোনা মোকাবেলার জন্য ঢাকার রেড জোন এলাকা গুলোতে ছিল লকডাউন| তার মধ্যে পূর্ব রাজাবাজার ও একটি|
গত ২১দিন পর রাত ১২টায় উঠানো হলো পূর্ব রাজাবাজারের লকডাউন এবং সব রাস্তাঘাট খুলে দেওয়া হয়েছে| “কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান” জানান, এলাকাটিতে লকডাউন উঠানো হলে ও পুরোপুরি করোনা মুক্ত হয়নি এখনো| তিনি আরো জানান, এলাকাটিতে এখনো সাত জন আক্রান্ত রয়েছে তাই লকডাউন শেষের পর ও সে সমস্ত বাড়িগুলোতে থাকছে বিশেষ নজরদারি এবং এলাকাটিতে আগামী ৭ দিন চলাচল নিয়ন্ত্রনের কথা ও জানায় তিনি|
“মেয়র আতিকুল ইসলাম” জানান, যেহেতু এলাকাটি পুরোপুরি করোনা মুক্ত হয়নি সেই দিক লক্ষ্য রেখে এলাকাটি এখনো রেড জোনের আওতায় রাখা হবে|