আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ-বার্ষিকী উপলক্ষে তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্বাঞ্জলি জানিয়েছেন, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।
শোক দিবসে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করেন। আরও বলেন ইতিহাসে বঙ্গবন্ধুর মতো যোগ্যতাসম্পন্ন নেতা বার বার আসে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির একজন অবিসংবাদিত নেতা ও রাজনীতির একজন নায়কই শুধু ছিলেন না তিনি ছিলেন এক মহানায়ক। উনার ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলায় বাস করছি। আমিনুল ইসলাম বলেন
এছাড়া ১৩ ই আগষ্ট শুক্রবার , ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্বার মাগফিরাত কামনার্থে ২ নং গাজীপুর ইউনিয়নের তরমুজের পাড়া কেন্দ্রিয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করি ও মসজিদের দুতলার কাজের জন্য নগদ ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার ) টাকা আর্থিক অনুদান প্রদান করি এবং সকলের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের জন্য দোয়া প্রার্থনা করি ।