আসন্ন বিজয় দিবস কে সামনে রেখে Youth alliance for developing Bangladesh -YADB শুরু করেছে তাদের কার্যক্রম।একটি নতুন সংগঠন হওয়া সত্বেও সংগঠনটি তাদের মাস ব্যাপি বিজয়দিবস উৎযাপন কার্যক্রম দেশব্যাপি পরিচালনা করছে।মাস ব্যাপি এই কার্যক্রমের আওতায় সংগঠনটি জেলায় জেলায় বৃক্ষরোপন ,শীতবস্ত্র,মানবতার দেয়াল,এক বেলা আহার ,মাস্ক বিতরন,চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ করেছে নানা বিধ অনুষ্ঠানের আয়োজন।ইতোমধ্যে সংগঠনটির জেলা কমিটির মাধমে ২০ টি জেলায় শীতবস্ত্র বিতরণ,২ টি জেলায় এক বেলা আহার,মাস্ক বিতরন ,মানবতার দেয়াল এর মতো কর্মসূচি অনুষ্টিত হয়েছে।দেশের নানা প্রান্তের শিশুকিশোররা ইতোমধ্যে তাদের ছবি জমা দেওয়া শুরু করেছে।এছাড়াও সংগঠনটি যেহেতু তারূন্য নির্ভর তাই বিজয়দিবসের মূল আয়োজন হিসেবে ১৬ ডিসেম্বর সারাদিন নানা গুনি অতিথি দের নিয়ে বিজয় আসর আয়োজন করতে চলেছে YADB সংগঠন।’হাসবে ওরা, হাসবো আমরা’ স্লোগান কে সামনে রেখে শীতের এই রুক্ষ সময়ে সংগঠনের নিবেদিত প্রাণ কর্মীরা দেশব্যপি নেমে পড়েছে আর্তমানবতার সেবায়।উল্লেখ্য সংগঠনটি গত ৩ আক্টোবর তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কুনাল সাক্সেনা(গুগল ইন্ডিয়া),’Develop yourself to develop Bangladesh’ প্রতিপাদ্য মাথায় রেখে তরুনদের শিল্প, সংস্কৃতি নেতৃত্ব এবং মেধাবিকাশে সহায়ক হিসেবে কাজ করার লক্ষ্যে সংগঠনটির যাত্রা ।