বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা উপজেলার অতি গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হলো হাটগাঙ্গোপাড়া বাজার অবশেষে কাটা হলো রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া বাজারে হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় মোড়ের জন গুরুত্বপূর্ন রাস্তার সেই তালগাছ।
মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারুক সুফিয়ানের উপস্থিতিতে হাটগাঙ্গোপাড়া বাজারের রাস্তার সমস্যাটি সমাধানের লক্ষ্যে উক্ত গাছটি কেটে ফেলা হয় ।উভয় পক্ষের সার্ভেয়ার উপজেলা প্রকৌশলী জনাব খলিলুর রহমান ও রাস্তার ঠিকাদারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাইট ম্যানেজার।
হাটগাঙ্গোপাড়ার এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারুক সুফিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন, রাস্তাটির এখনো সঠিক মাপের হবে কি না। এখনো যদি উদ্যোগ না নেওয়ায় হয় তাহলে জনগনের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে বলে এলাকাবাসীর ধারণা।
তবে পশ্চিম বাগমারার সকল জনগনের প্রশাসনের কাছে আকুল আবেদন যে, রাস্তাটি যেনো সঠিক মাপে করা হয়।এলাকাবাসীর অভিযোগ , হাটগাঙ্গোপাড়া বাজারের রাস্তার দুই সাইডে দোকানপাট ও ভবন রয়েছে রাস্তার মাঝখানে দুটি বিদ্যুতের পুল রয়েছে সেগুলো অপসারণ না করেই নির্বিঘ্নে চলছে রাস্তার কাজ।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসারের কাছে এলাকাবাসীর আকুল আবেদন বাজারে রাস্তাটি যেন সঠিক নিয়ম এবং সঠিক মাপে তৈরি করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার রিয়াজ উদ্দিন আহম্মেদ, অধ্যাপক মতিউর রহমান,
বাগমারা উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মসলেম আলী, আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মশিউর রহমান,
হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আউচপাড়া ইউনিয়ন আ’লীগের সাধরণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রভাষক কাজেম উদ্দিন, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি আবু বকর সরকার, প্রভাষক আঃ জলিল প্রাং আমিনুল ইসলাম প্রমূখ।