নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়নের ফি সাবিলিল্লাহ রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত আজ ১৬ ই ডিসেম্বর রোজ বুধবার সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় সম্পূর্ণ হয়েছে। উক্ত ক্যম্পিংয়ে, প্রায় দেড় শতাধিক লোকের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা লুতফুর রহমান সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফি সাবিলিল্লাহ রক্তদান সংস্থার সম্মানিত উপদেষ্টা জনাব জাকির হোসেন মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক,জনাব তাজুল ইসলাম, ফি সাবিলিল্লাহ রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ মাসউদ মোল্লা, চাঁদপুরের স্বপ্ন পূরণ সমাজকল্যান সংস্থার সভাপতি এমরান হোসেন।
আরো উপস্থিত ছিলেন, উক্ত সংস্থার সেক্রেটারি আবুল হাসেম,অর্থ সম্পাদক,জিল্লুর রহমান, সহঃ অর্থ সম্পাদক আরাফাত হোসেন নাছিম,ব্লাড সম্পাদক আবু নাঈম সহ কেন্দ্রীয় ও শাখা দায়িত্বশীল ও অন্যান্য সদস্য। প্রধান অতিথির বক্তব্যে জনাব লুৎফুর রহমান সাহেব বলেন, উক্ত সংস্থার মানবিক কাজকে আমি সাদুবাদ জানাই, তারা যে মানবিক কাজ করছে আমি আল্লাহর কাছে দোয়া করি এই সংস্থা যেনো সফল ভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমি সব সময় তাদের সহযোগিতা করবো।