মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় অক্সিজেন সংকট নিরসনে এবং উপজেলা স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে, স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ফ্লোমিটার এবং অক্সিজেন পার্লস মিটার সহ অনান্য সরঞ্জামাদি বিতরন করেছেন স্বরূপকাঠী উপজেলার ভাইস – চেয়ারম্যান রনি দও জয়।
আজ ২২(জুন)সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফিরোজ কিবরিয়া ও স্বরূপকাঠী থানা
(তদন্ত) অফিসার মোঃ আউয়াল ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান আহম্মেদ ইমু।