কুষ্টিয়ায় নিরেট একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার শতকোটি টাকার সম্পদের উৎসের সন্ধানে নেমে আরও হাজার কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
এতে দুদকের সম্প্রসারিত তদন্তের জালে আটকে গেলেন ওই স্কুল শিক্ষিকার স্বামী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সেকেন্ড ইন কমান্ড কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা।
ফলে দুর্নীতি দমন কমিশন দুদকের সদর দপ্তর হতে প্রেরিত নির্দেশনায় এখন আর কেবলমাত্র ০৪নং পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাম্মী আরা পারভীনের জ্ঞাত আয় বহির্ভুত সম্পদই নয় সেই সাথে সমন্বিত তদন্ত প্রক্রিয়ায় ওই শিক্ষিকার স্বামীর অবৈধ সম্পদের হদিস উদ্ঘাটনে নেমেছেন দুদক।
সে লক্ষ্যে সমন্বিত দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া কার্যালয়ের উপ পরিচালক জাকারিয়া স্বাক্ষরিত একটি ইনকোয়ারি পত্র সরকারের সবগুলি দপ্তরে প্রেরণ করে ১৩এপ্রিলের মধ্যে চাহিত তথ্য দিতে অনুরোধ করেন দুদকের ওই কর্মকর্তা। বুধবার বিকেলে দুদক কুষ্টিয়া কার্যালয়ের সূত্রে নিশ্চিত করেছেন যে সবগুলি তথ্যই নির্ধারিত সময়ের মধ্যে সরকারী ওইসব দপ্তরগুলি প্রেরণ করেছেন।
এখন সেগুলি যাচায় বাছায় শেষে সঠিক তথ্যের মানদন্ড বা মেরিট ধরে মামলা চুড়ান্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে দুদকের ওই সূত্র নিশ্চিত করেছেন।
তবে অভিযোগ নাকচ করেছেন ওই শিক্ষিকা শাম্মী আরা পারভীন এবং তার স্বামী আতাউর রহমান আতা। তিনি বলছেন, একটি প্রতিপক্ষ রাজনৈতিক গ্রæফ হীন স্বার্থ চাতিার্থ করতেই পরিকল্পিত ভাবে এসব অভিযোগ দাঁড় করিয়েছে। জ্ঞাত আয় বহির্ভুত বা অপ্রদর্শিত কোন সম্পদ আমার নেই।’ দুদক মামলা করলে আমি তা মোকাবিলা করবো।
দুদক সূত্রে জানা যায়, গত বছরের মধ্যবর্তী সময়ে ঢাকাস্থ দুদক সদর দপ্তরে প্রাপ্ত একটি অভিযোগের ভিত্তিতে দুদক জানতে পাারে কুষ্টিয়া শহরের একটি সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষিকা মিসেস শাম্মী আরা পারভীনের বিভিন্ন ব্যাংকে চলমান নানা ধরনের স্থায়ী স্কীম হিসাবে প্রায় অর্ধশত কোটি নগদ টাকা ছাড়াও উচ্চমূল্যের জায়গা জমি ভবন মার্কেটসহ স্থাবর অস্থাবর সকল সম্পত্তির একত্রে আনুমানিক মূল্যমান শতকোটি টাকা ছাড়িয়ে গেছে।
একজন স্কুল শিক্ষিকার ব্যাংক হিসাবে একসঙ্গে জমাকৃত এতো টাকার উৎসের সন্ধান শুরু করেন দুদক। এসময় শাম্মী আরা পারভিনের অধিকাংশ ব্যাংক হিসাবের ট্রানজেকশনের সূত্র সন্ধানে কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতার নাম উঠে আসে।
সংগত কারণেই এটি হয়ে উঠে দুদক তদন্তের টার্নিং পয়েন্ট। যে কারনে গত বছরের মধ্যবর্তী সময়ে শুধুমাত্র শাম্মী আরা পারভিনের মামলাটি ছাড়াও মূখ্য হয়ে উঠে তার স্বামী আতাউর রহমান আতার সম্পদের অনুসন্ধানটি। তাই ট্যাগিং সিস্টেমে স্বামী স্ত্রী দুজনের মামলা একত্রেই প্রক্রিয়াধীণ।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুর রহমান জানান, ২০১৯ সালের এপ্রিলে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান মো: আতাউর রহমান আতা তার প্রার্থীতা পত্রের সাথে সংযুক্ত অঙ্গীকারনামায় স্ত্রী ও নিজ নামীয়/স্বত্ত¡াধীন স্থাবর অস্থাবর-সম্পত্তির বিবরনে যথাক্রমে ১৫ লক্ষ ও ৪লক্ষ ৮৮ হাজার টাকার ব্যাংক হিসাব এবং সম্পদের উল্লেখসহ সরকারী কোন লাভজনক উন্নয়ন প্রকল্পের ঠিকাদার নন বলে অঙ্গীকার করেন।
দুদকের নোটিশ সূত্রে আরও জানা যায়, চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তার স্ত্রী শাম্মি আরা পারভীনকে (১৩ এপ্রিল) মধ্যে দুদকের নির্দিষ্ট ছকে সব সম্পত্তি হিসেব দাখিল করতে বলা হয়েছে।
সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া জানান, আতাউর রহমান আতার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে বালুমহাল ব্যবসা, হাট-বাজার ইজারা,
নিয়োগ বানিজ্যসহ নানা খাত থেকে অর্জিত অবৈধ সম্পদের হিসাবে এক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। একই ভাবে একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাম্মী আরা পারভীন তাঁর স্বামীর রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে অবৈধ পন্থায় অর্জিত শত কোটির টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে। এসব অভিযোগের সত্যতা যাচায়ে তথ্য জানাতে বিভিন্ন সরকারী দপ্তরে গত ৩০মার্চ পত্র প্রেরণ করা হয়েছ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী মুন্সি মো: মনিরুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: জাহিদুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম,
শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌলী মো: ইসতিয়াক ইকবাল হিমেলসহ দুদকের পত্র প্রাপ্ত দপ্তর সূত্রে জানা যায়, দুদক প্রেরিত ওই পত্রে কেবলমাত্র মেসার্স আতাউর রহমান নামক ফার্মের স্বত্ত¡াধিকার আতাউর রহমানের সব তথ্য পাওয়া সম্ভব নয়। কারণ আতাউর রহমান আতা নিজ নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ছাড়াও অন্তত আরও অর্ধ ডজন অন্যান্য নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে উন্নয়ন প্রকল্পের কার্যাদেশ প্রাপ্ত হন।
কুষ্টিয়া জেলা প্রশাসনের বাজস্ব বিভাগের একটি বিশ^স্ত সূত্রে জানা যায়, ২০১৯-২০২০ অর্থ বছর পর্যন্ত সময়কালে এক ভুয়া মামলাবাজের খপ্পরে আটকে কেবলমাত্র জেলার ২১টি বালু মহাল থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আয় করেছেন প্রায় সাড়ে ৬শ কোটি টাকা। যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, ভেড়ামাড়া উপজেলার ষোল দাগ গ্রামের বাড়ি থেকে ২০১২ সালে কুষ্টিয়া শহরের মজমপুরের একটি ভাড়া বাড়িতে ওঠেন। এরপর পৌর আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ এক ঘটনায় দল থেকে বহিষ্কার হলে আতাউর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন। পরে কাউন্সিলের মাধ্যমে ভারমুক্ত হন তিনি।
সর্বশেষ ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত হন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি।
অভিযোগ আছে মাধ্যমিক উত্তীর্ণ এই নেতা ম্যানেজিং কমিটিতে ননা জটিলতা সৃষ্টি করে স্কুল কলেজ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ছাড়াও সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য করে শতকোটি টাকা হাতিয়েছেন। এছাড়া কুষ্টিয়া মেমিকেল কলেজ হাসপাতাল নির্মানে পুকুর চুরি আর্থিক দূর্নীতির জেলার সর্বজন জ্ঞাত আলোচিত বিষয়।