আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

স্কুলে বাহিরে তালা ঝুলছে কিন্তু ভিতরে চলছে পরীক্ষা

 

জাহিদুল ইসলাম রনি, গাজীপুর সদর প্রতিনিধিঃ

আজ ১৬ জুলাই,২০২০ গাজীপুর জেলার কোনাবাড়ি জরুন এলাকায় স্থানীয় অভিযোগের প্রেক্ষিতে কোনাবাড়ি শাহীন ক্যাডেট একাডেমীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন মনিষা রানী কর্মকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর।
স্থানীয় সোর্স মারফত জানা যায় যে স্কুলে বাইরে থেকে তালা ঝুলিয়ে লুকিয়ে ভিতরে বাচ্চাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেয়া হচ্ছে । শুনে তৎক্ষনাৎ ছুটে গেলে তারা অপরাধ স্বীকার করেন এবং সরকারী নির্দেশ অমান্য করার দায়ে দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী তাদের ২০০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং পরবর্তীতে এ অপরাধ না করেন সে সতর্কীকরণ করা হয়। এসময় স্থানীয়রা জানান গাজীপুরের বিভিন্ন এলাকায় লুকিয়ে লুকিয়ে কোচিং সেন্টার ও স্কুল চালু রাখা হচ্ছে। এতে তাদের মাঝে করোনাভীতি বেড়েই চলেছে।
এ অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যগণ ও পুলিশ সদস্যগন সহযোগীতায় ছিলেন।

সূত্রঃ জেলা প্রশাসক,গাজীপুর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ