আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সুজানগরে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

শেখ রেজাউল করিম রুবেল, পাবনা প্রতিনিধি : 

পাবনা জেলার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুর গ্রামের শহিদুল নামে (৪৫) এক ধর্ষককে গ্রেপ্তার করে সুজানগর থানা পুলিশ গতকাল রাতে । পুলিশ জানায় গতকাল শনিবার রাতে ধর্ষণের লিখিত অভিযোগ দিলে আসামীকে গ্রেফতার করে। আসামী মথুরাপুর নেতা আব্দুর রহিমের ছেলে। এ বিষয়ে ৬ বছরের শিশুর পিতা সুজানগর থানায় বাদী হয়ে মামলা দায়ের করে। মামলার তদন্ত অফিসার হামিদুল ইসলাম জানান শিশুটির মা বাবা কাজে ব্যস্ত থাকায় তারা বাড়ির বাইরে ছিল এই সময়ে কৌশলে আসামি শহীদ মন্ডল ঘরের মধ্যে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। সুজানগর থানা পুলিশ বলেন ইতিপূর্বেও তার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ রয়েছে। থানা পুলিশ আরো জানান গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের কথা স্বীকার করেছেন। আজ রবিবার সকালে আসামীকে আদালতে পাঠানো হবে বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ