আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সুজানগরে অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় মেলেনি

সুজানগর উপজেলা প্রতিনিধি,পাবনা:

পাবনা সুজানগর উপজেলার মানিক হাট ইউনিয়নের মানিক হাট ৫৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।গত ১৩ নভেম্বর, শুক্রবার বিকেলে এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করে সুজানগর থানার এস আই মাসুদ রানা। কিন্তু এখন ও অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় পাওয়া যায়নি।

তিনি জানান অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পাবনা আঞ্জুমানের মাধ্যমে তার দাফন সম্পন্ন করা হয়েছে। অজ্ঞাতনামা ঐ ব্যক্তির সারা শরীরের বিভিন্ন স্থানে পঁচা ঘা ছিল, এলাকার ইউপি সদস্যর সহযোগিতায় লাশ উদ্ধার করেছিলাম, কিন্তু আজ ও অবধি ঔ লাশের পরিচয় পাওয়া যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ