আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সুখময় সরকারের প্রতিটি কথায় ও কাজে  সুখের ছোয়া পেলেন নলডাঙ্গাবাসী

ইউসুফ হোসেন,  নাটোর:
২৬(অক্টোবর) মঙ্গলবার সকাল ১১ঃ৩০ ঘটিকায়  নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় নবাগত উপজেলা নিবাহী কমকর্তা সুখময় সরকার ও বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ও ব্যবসাহিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
পুরো অনুষ্ঠান বিভিন্ন ছন্দের সাথে সঞ্চালনা করেন নলডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মামুনুর হক তোতা।
উক্ত অনুষ্ঠানে সাধারণ জনগণকে তার নিজের বাবা, ভাই, চাচার সাথে তুলনা দিয়ে সেবা দিতে চেয়েছেন এবং যে কোন সমস্যা সমাধানের  প্রতিশ্রুতি ও দেন সুখময় সরকার।
এ সময় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ তার বক্তব্যে ছাএ ছাএীদের ক্ষেত্রে তার অভিভাবকের ভূমিকা ও নানান সমস্যা সমাধানের পথ বাতলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ আলিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, জেলা পরিষদ  সদস্য রইস উদ্দিন রুবেল, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু সহ ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান যথাক্রমে আমজাদ দেওয়ান, খলিলুর রহমান,
জ্বালাল উদ্দিন ও কলিম উদ্দিন ও নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ হোসেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহ সকল সাংবাদিক বৃন্দ, দলীয় নেতা-কর্মী, ডাক্তার, বিএডিসি সারের ডিলার সহ বিভিন্ন পেশার মানুষ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ