আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৬০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। অধিকাংশ ভোটকেন্দ্রে সকালে ভোটারদের তেমন উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভীড় লক্ষ্য করা গেছে।

উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মেরিনা জাহান কবিতা, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মোক্তার হোসেন ও মটরগাড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাড. হুমায়ুন কবীর প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ হাজার ৭৫৪ জনকে নিয়োগের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ ম্যাজিস্ট্রেটসহ পুলিশ আনসার মোতায়েন রয়েছে।

এ আসনের উপনির্বাচনে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

উল্লেখ্য গত ২ সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন চিকিৎসাধীন অবস্থায় তুরস্কে মারা গেলে এই আসন শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ