আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জ শহরে ১১৫ বোতল ফেন্সিডিলসহ  আটক ১

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের র্শীষ মাদক কারবারী জাহিদুল ইসলাম বাবু (২৭) কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতার মাদক কারবারী জাহিদুল ইসলাম বাবু সদর উপজেলার হোসেনপুর আল-মাহমুদ এভিনিউ এর মৃত শফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার (১৬ জুলাই) সকালে র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, করোনা আতঙ্কের মধ্যে মাদক কারবারী ব্যবসা চালিয়ে যাচ্ছে, এমন গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সদর উপজেলার হোসেনপুর আল মাহমুদ এভিনিউয়ে অভিযান চালিয়ে ১১৫ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল ও ৩০ গ্রাম গাঁজা সহ র্শীষ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাবুকে আটক করা হয়।

এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে আজ সকালে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ