আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জ মহাসড়ক দিয়ে ঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরছে মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ মহাসড়ক দিয়ে ঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরছে মানুষ
গ্রামের বাড়িতে আপনজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে স্বাস্থ্যঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ।

সোমবার (১৭ মে) সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে মানুষজনের ফেরার এ দৃশ্য দেখা যায়।করোনা সংক্রমণরোধে দূরপাল্লার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় যাত্রীরা ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে শত ভোগান্তি এবং করোনার স্বাস্থ্যঝুঁকি নিয়ে রাজধানীতে প্রবেশ করছেন।

উত্তরবঙ্গের নাটোর থেকে তিন বছর বয়সী ছেলেকে নিয়ে ঢাকায় ফিরেছেন শাপলা নামের এক নারী। ঢাকার গাবতলি যাওয়ার জন্য অপেক্ষারত শাপলার সঙ্গে কথা বলে জানা যায়, তার স্বামী মিরপুর থাকেন। তিনি সন্তানকে নিয়ে একাই নাটোর থেকে ঢাকায় যাচ্ছেন।

নাটোর থেকে কিছুটা অটোরিকশা, লোকাল বাস ও সিএনজিতে করে সিরাজগঞ্জ রোড পর্যন্ত এসেছেন কিন্তু এখান থেকে এখন ঢাকায় কিভাবে যাবেন তার কোন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না।তিনি বলেন, সংসারের জিনিসপত্র এবং ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্টে এ পর্যন্ত এসেছি।অন্যদিকে রংপুরের তারাগঞ্জ থেকে গতকাল রাত ১১টায় বাসে করে রওয়ানা দিয়ে ঢাকায় ফিরছেন মোহামদ্দপুরের ঢাকা উদ্যানের বাসিন্দা খোরশেদ আলম। খোরশেদ ঢাকায় একটি প্রাইভেট কোম্পানির গাড়িচালক তিনি। তিনি বলেন, পথে গোবিন্দগঞ্জ বগুড়া এবং সিরাজগঞ্জে কড্ডায় আসলে পুলিশ বাস পুরোপুরি আটকে দেয়। এরপর থেকে কড্ডাতেই বসে আছি এবং কখন নাগাদ যাওয়ার কোন ব্যবস্থা হবে তার কোন নিশ্চয়তা নাই।

কড্ডার মোড় এলাকায় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, উত্তরবঙ্গ থেকে কোনো গাড়ি ঢাকার দিকে যাচ্ছে কিনা, তা লক্ষ্য করছি। সকাল থেকে অনুমতি না থাকায় কিছু বড় বাস বড় বাস ঘুরিয়ে দেয়া হয়েছে।এছাড়াও সিরাজগঞ্জ রোড ও কড্ডার মোড় এলাকায় পুলিশ সদস্যদের ঢাকায় ফেরাদের মাস্ক পড়তে উদ্বুদ্ধ করতে দেখা যায়।

সরকারের পরামর্শ ছিল এবারের নিজ নিজ অবস্থানে থেকে ঈদে উদযযাপন করা। কিন্তু তারপরও প্রায় কোটি মানুষ এ পরামর্শ উপেক্ষা করে নানাভাবে বাড়ি গেছেন।ঈদের ছুটি শেষ হয়ে যাওয়ায় আবার জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন অধিকাংশ কর্মজীবী মানুষ।ঈদযাত্রাকে কেন্দ্র করে বাড়ি যাওয়া এবং ঢাকায় ফিরে আসার মাধ্যমে দেশে পুনরায় যে কোনো সময় করোনা সংক্রমণ বাড়তে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ