আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের ৩ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের তিন দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার এর নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের তিন দফা দাবি যথাক্রমে, (ক) স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চালু করণ, (খ) সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান (গ) সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা, বাস্তবায়নে বিক্ষোভ মিছিল শহরস্থ এম এ মতিন পৌর বাসটার্মিনাল হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারস্টেশন এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজা,যুগ্ম সাধারন সম্পাদক রাজু আহমেদ,যুগ্ম সাধারন সম্পাদক এ্যটম আহমেদ,কার্যকরি সদস্য আব্দুল বাতেন,জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর মুন্সি সহ প্রমুখ।

বিক্ষোভ মিছিলে বক্তাগন বলেন করোনা ভাইরাসের কারনে সারাদেশে লকডাউন চলছে। এই লকডাউনে সব কিছু খোলা থাকলেও গণপরিবহন বন্ধ রয়েছে। এতে করে মটর শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।

সরকারের পক্ষ থেকে যে সাহায্য করা হচ্ছে তা সবাই পাচ্ছে না। সরকারি সহায়তা না দিয়ে পরিশ্রম করে খাওয়ার জন্য তিন দফা দাবি বাস্তবায়নের রাস্তায় নামতে হয়েছে। আগামী ০৩/০৫/২০২১ ইং তারিখের মধ্যে যদি গণপরিবহন চলাচলের অনুমতি না হয়,তাহলে আগামী ০৪/০৫/২০২১ ইং তারিখ কঠোর পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দেন।

উল্লেখ্য সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করবেন বলে তথ্য পাওয়া যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ