নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনার ৪ দিন ব্যাপী মাস্ক ও সাবান বিতরণ
করেনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করার লক্ষে সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা উদ্যোগে ৪ দিন ব্যাপী মাস্ক ও সাবান বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে ।
আজ (১৪ জুলাই) সকালে জেলা পরিবার পরিকল্পনার নিজ উদ্যেগে অফিস চত্বরে এই মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহেল বাকী, পরিবার পরিকল্পনার ফ্যাসিলিটেটর মোঃ মিজানুর রহমান, অফিস কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, আব্দুল গফুর কামরুজ্জামান প্রমুখ।
এসময় ৪০০ পিস মাস্ক ও ২০০ পিস সাবান বিতরণ করা হয়।