সিরাজগঞ্জ,শাহজাদপুর,প্রতিনিধি-নুপুর কুমার রায় :
সিরাজগঞ্জ এর শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের মাদ্রাসা মাঠে, জনতা ব্যাংক লিমিটেড এর সৌজন্য সিরাজগঞ্জ এর শাহজাদপুর উপজেলার কৌজুরি ইউনয়ন পরিষদে বৃক্ষরোপণ এবং কৌজুরি ও সনাতনী ইউনিয়নে ৬৫০ জন বানভাসি মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।
সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহজাদপুর মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে ত্রাক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস ছালাম আজাদ (সিইও) এন্ড এমডি জনতা ব্যাংক লিমিটেড ও ইসমাইল হোসেন (ডিএমডি) জনতা ব্যাংক লিমিটেড।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ সাখাওয়াত হোসেন (মহা ব্যাবস্থাপক) জনতা ব্যাংক লিমিটেড,বিভাগীয় কার্যালয়,রাজশাহী।
উপস্থিত থেকে ত্রান সামগ্রী বিতরন করেন।
ত্রান সামগ্রীতে ছিলো, চাল ১০ কেজি,ডাল ২ কেজি,লবন ১ কেজি,তেল ১ কেজি,পেয়াজ ১ কেজি,আলু ৪ কেজি এবং সাবান ১ পিচ।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন-আবু সেলিম রেজা (এজিএম) জনতা ব্যাংক সিরাজগঞ্জ জেলা শাখা।