আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জে ৭৭ মামলায় ১০৩ জনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

কঠোর লকডাউনেও বিনা কারণে বাইরে ঘোরাফেরা করায় সিরাজগঞ্জে ৭৭টি মামলায় ১০৩ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা সদরসহ ৯টি উপজেলায় ১৬টি ভ্রাম্যমাণ আদালতে এসব মামলা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্বে) মো. মাসুদুর রহমান বুধবার (১৪ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণের নেতৃত্বে ১৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে, বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে ৭৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলার ১০৩ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ৩৭ হাজার ৫৭০ টাকা জরিমানা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ