আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপ সাম্প্রদায়িক হামলা, ঘড় বাড়ি ভাংচুর ,লুটপাট ও ভুমি দখলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সিরাজগঞ্জে মানববন্ধ করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

বুধবার বিকেলে সিরাজগঞ্জের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার সামনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এাডভোকেট সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদ,হরিজন ঐক্য পরিষদ,তৃনমুল হিন্দু ঐক্য পরিষদসহ সংখ্যা লঘু সম্প্রদায়ের দাবি আদায়ের বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে। এসময় বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক,সহ সভাপতি ইঞ্জিনিয়ার চন্দন পাল,ডাঃ আনন্দ সাহা,যুগ্ন সম্পাদক প্রদীপ রায়,সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর,বীরেন দাস,পরেশ মাহাতো,সমাজ কল্যান সম্পাদক রতন বাসফোর,উপদেষ্টা মন্ডলীর সদস্য সমির চন্দ পাল,সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অশোক ব্যানার্জি,শহর শাখার সভাপতি দিলীপ সাহা,সাংগঠনিক সম্পাদক শুভ্র সরকার, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সদস্য সচীব রিংকু কুন্ডু,হিন্দু ছাত্র পরিষদের আহবায়ক সৌরভ ঘোষ পিনু,তৃনমুল হিন্দু ঐক্য পরিষদের সাধারন সম্পাদক চঞ্চল রায়সহ নেতৃবৃন্দ।

এসময় বক্তরা বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের প্রতিবাদ জানানোর পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন করার দাবি জানান। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি,শিবপদ চৌধুরি,প্রাণ গোবিন্দ চৌধুরী,বিজয় দত্ত অলোক, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু,সাধারন সম্পাদক সঞ্জয় সাহা,সাংগঠনিক সম্পাদক সুবির কর্মকার,সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সুজন দে,যুগ্ন সম্পাদক লিটন বিশ্বাষ,সাংগঠনিক মৃত্যুঞ্জয় সাহাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ