নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে জেলার কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ কর্মহীন ৩২০ জন সিএনজি চালকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।
জেলা প্রশাসনের আয়োজনে-স্বাস্থ্য বিধিমেনে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ আগষ্ট) বিকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম সিরাজগঞ্জে সিএনজি চালক ৩২০ জন কে খাদ্য সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আনোয়ার পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন এনডিসি অনিন্দ্য গুহ।
প্রধান অতিথি আনোয়ার পারভেজ বলেন, লকডাউনে থাকা পুরাে পরিবারকে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান গুলো এগিয়ে আসছে। আমরা ধন্যবাদ জানাই এই সকল প্রকার সহযােগিতা যারা অসহায় মানুষের উপকার করছেন। এসময় মাস্ক পরিধান করা সহ সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহবান জানান। পাশাপাশি সকল শ্রেণীর মানুষের টিকা নেয়ার জন্য আহবান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন, পরাগ সাহা, সহ জেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক গন।