আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের কামারখন্দে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন সেনাসদস্য আহত হয়েছেন।

নিহতরা হলেন, টাঙ্গাইল বঙ্গবন্ধু সেনানিবাসের ৩৭ এবি রেজিমেন্ট আর্টিলারির করপোরাল মেহেদী (৪০) ও সেনা সদস্য দীপঙ্কর (২৭)।

সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-বগুড়া জেলার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে গাড়িচালক ল্যান্স করপোরাল ইমরান (৩০), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সৈনিক মাইনুল ইসলাম (২১) ও সার্জেন্ট ফিরোজ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সেনাবাহিনীর একটি গাড়িটি হাটিকুমরুলের দিকে যাবার পথে একই দিক অভিমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ৫ জন সেনা সদস্য গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন নিহত হন। আহত বাকি তিন সেনা সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ