আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে এক ভুয়া সাংবাদিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জে র‍্যাব-১২ অভিযান চালিয়ে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে। এ সময় তার নিকট থেকে দৈনিক গণতদন্ত নামে ০১ টি ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড, জবস টিভি নামে ১ টি ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড, ০১ টি মোটর সাইকেল এবং ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

রবিবার (০১ আগস্ট) রাতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কথিত সাংবাদিক সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি একডালা দক্ষিণ পাড়া এলাকার মৃত জেল হোসেনের ছেলে মোঃ মাসুদ রানা বাচ্চু (৩৫)।

দীর্ঘদিন ধরে ভুয়া সাংবাদিকতার আইডি কার্ড ব্যবহার করে জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়।

পরে গ্রেফতারকৃত ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ