আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জে যমুনার নদীর পারে শুরু হয়েছে আঞ্চলিক ইজতেমা

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বাদ ফজর থেকে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা।

জানা গেছে, শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে বুধবার (২৪ নভেম্বর) রাত থেকে ইজতেমা প্রাঙ্গণে জেলার ৯টি উপজেলার হাজার হাজার মুসুল্লি ইজতেমাতে জড়ো হতে থাকে।

ইজতেমায় দেশ বরেণ্য আলেম ওলামারা বয়ান করছেন। তাবলীগ জামায়াতের একাংশের আঞ্চলিক এ ইজতেমা আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

স্থানীয় বাসিন্দা মো. গোলাম মোস্তফা বলেন, ইজতেমা শুরুর অপেক্ষায় ছিলাম। এখানে আসার পর অনেক ভালো লাগছে। তিনদিন এখানেই থাকবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ