আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।শুক্রবার (৭ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-বগুড়া মহাসড়কে চান্দাইকোনাগামী একটি বাসে তল্লাশী চালিয়ে এক কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামী লালমনিরহাট সদর উপজেলার হাতুড়া এলাকার আব্দুস সালামের পুত্র মোঃ সাইফুল ইসলাম (১৯)।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ