নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের সলংগা থানার রামারচর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়িসহ আরিফুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
সে কুষ্টিয়ার ভেড়ামার উপজেলার বাঁশের দিয়াড় গ্রামের মৃত ইব্রাহিম হোসেন ভোলার ছেলে।
র্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেড়লাখ নকল বিড়ি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।