নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের সদর উপজেলার চন্ডিদাসগাঁতী বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
রবিবার ( ৪জুলাই) রাত সাড়ে ১০ টায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃত আসামী হলেন, শ্রী জানকি প্রামানিকের ছেলে শ্রী মিসির প্রামানিক (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের মনাকষা গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এস আই) মোশারফ হোসেন আকন্দ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ কায়দায় মোটরসাইকেলে করে ১৫ বোতল ফেন্সিডিল নিয়ে আসছিলেন শ্রী মিসির প্রামানিক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।