নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরতে গিয়ে বিষক্রিয়ায় ২শিশুর মৃত্য হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে তারাশ উপজেলার ভায়াট গ্রামের শাহজাহানের আলীর মেয়ে ঋতি (১০) ও একই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে বিথি(১৩) বিষ দেওয়া পকুরে মাছ ধরতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। এলাকাবাসী পুকুর থেকে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ২ শিশুর মৃত্য হয়।
এ বিষয়ে অভিযুক্ত পুকুর মালিক জানান, মাছ ধরার জন্য পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়েছি। সাঁতার না জানার কারনে তাদের মৃত্য হয়েছে। বিষক্রিয়ায় মৃত্য হয়নি।
এ প্রসঙ্গে তাড়াশ থানা পুলিশ জানান, উক্ত ঘটনা শুনেছি, তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২ শিশুর মৃত্যর খবরছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে