আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জে দুই নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে দুই নারীসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। শুক্রবার (২ রা অক্টোবর) রাতে সলঙ্গা নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার এএসপি মহিউদ্দিন মিরাজ শনিবার (৩রা অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নতুনপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের মেয়ে সানজিদা খাতুন,আব্দুর রহিমের ছেলে শাহাদাত ইসলাম খায়রুল, আজাহার আলীর ছেলে রাজু আহমেদ ও একই গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন খাতুন। এ সময় তাদের কাছে থাকা ৮১ পিচ ইয়াবা ৩ টি মোবাইলসেট, ৬ টি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ