নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ পৌরবাজারের মুড়িপট্টি এলাকায় ও নলকায় ক্রয়-বিক্রয়ের মূল্য তালিকা দেখাতে না পারায় দুই তরমুজ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মাসুদুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।অভিযানে সহায়তা করেন জেলা মার্কেটিং অফিসার মোঃ আয়ুব আলী এবং পুলিশ সদস্যরা, পেশকার জাহাঙ্গীর আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হঠাৎ বাড়িয়ে দেওয়া দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনার পর সিরাজগঞ্জ তরমুজের আড়তে মঙ্গলবার সকালে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন।
অভিযানকালে ক্রয়ে রশিদ দেখাতে না পাড়ায়, অতিরিক্ত দামে পাইকারি বিক্রি করায় গোলদার নামের এক তরমুজ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা এবং ট্রের্ড লাইসেন্স না থাকায় নলকায় আয়নাল নামের এক তরমুজ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা সহ সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো.মাসুদুর রহমান জানান, আমরা এ ধরনের অভিযান অব্যাহত রাখবো। ভবিষ্যতে বিশেষ করে আড়তদার যারা হচ্ছে এই পণ্য বরিশাল ও খুলনা থেকে নিয়ে আসছে। তারা যদি পরবর্তীতে ক্রয়ে রশিদ না দেখাতে পারে তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে আড়তদারা যোগসাজশে ইচ্ছাকৃত ভাবে দাম বাড়াছে।তাই ধরনের সিন্ডিকেট করা যাবে না আড়তদারের উপদেশ দেন।