নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার,সিরাজগঞ্জ জনাব হাসিবুল আলম, বিপিএম এর দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল হক সহ তার সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় সিরাজগঞ্জ থানাধীন সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে হতে ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় ০১। মোঃ আব্দুল বারেক ওরফে বায়েজিদ ওরফে রাজু (৩৯), মৃত আঃ রশিদ , সাং- ইসলামপুর ঠাকুরপাড়া, আসামী ০২। মোঃ দেলোয়ার (৩৬), পিতা-মৃত গোলজার পরামানিক, সাং টেআশিয়া উভয় থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ।
এ সময় তাদের নিকট হতে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, ১নং আসামী রাজুর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।